খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ 

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।তাঁকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানা-পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। আব্দুর রাজ্জাক উপজেলার ধোপাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।দায়ের করা মামলার বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ২ মে দুপুরে ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায়। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক কৌশলে তাঁর বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাঁরা তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। এরপর গতকাল রাতে শিশুর পরিবারের লোকজন থানায় এসে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার রাজ্জাককে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুর শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT