খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারে দুপুর ১ টা ১৫ মিনিট বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।নওগাঁ থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী ট্রাক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার থেকে ছেড়ে আসা বাসটি বৌভাত এর উদ্দেশ্যে নজিপুর যাবার পথে পাহাড়পুর বাজার সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের শব্দ শুনে স্থানীয় লোক জন ছুটে আসছেন।ঘটনাস্থলে স্থানীয় লোকজন ট্রাক চালক গুরুতর ভাবে আহত অবস্থায় উদ্ধার করে ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালে পাঠানো হয়।ঘটনাস্থলে বাস চালক বাসের হেলপার ও বাসের যাত্রীরা সকলেই নিরাপদ আছে। ট্রাক চালকের হেলপার সামান্য আহত হয়েছে।উপস্থিত লোকজন আরো জানাই হালকা মোড় থাকা অবস্থায় বাস চালক ও ট্রাক চালক দুজনেই গতির বাড়িয়ে বাস ও ট্রাক চালানোর কারণে সংঘর্ষ হয়।ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন স্থানীয় প্রশাসন ও পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে অবগত করে এবং দ্রুত সময়ে সাধারণ জনগণ ও পুলিশ উদ্ধার অভিযান চালাই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT