খুলনা, বাংলাদেশ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অধ্যয়নের বিকল্প নেই
  রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন
  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও

যশোরে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে লম্পট দাদা আটক

[ccfic]

যশোরের মণিরামপুরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার রাতে মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে নিজের ১২ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী লুৎফর রহমান গাজী নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী মঙ্গলবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, লুৎফর রহমান গাজীর স্ত্রী খোদেজা বেগম জানিয়েছেন, তার নাতনি অনেক আগে থেকেই তাকে এই বিষয়ে অভিযোগ করে আসছিল। তিনি তার স্বামীকে সতর্কও করেছিলেন। তবে, সোমবার যখন নাতনির চাচাতো নানি তাদের বাড়িতে বেড়াতে আসেন, তখন মেয়েটি তার কাছে সব খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। খোদেজা বেগম আরও জানান, তার স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। স্থানীয়  সূত্রে জানা যায়, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী এবং তিন বছর আগে তার মা তাদের ছেড়ে চলে যান। মাসখানেক আগে লুৎফর গাজী শিশুটিকে প্রথমবার ধর্ষণ করেন এবং এর আগেও একাধিকবার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি তার চাচাতো নানীর কাছে সব খুলে বললে বিষয়টি প্রকাশ্যে আসে।শিশুটির চাচাতো নানী এবং মামলার বাদী রাশিদা খাতুন জানান, তিনি যখন তাদের বাড়িতে বেড়াতে আসেন, তখন তার নাতনি তাকে সব কথা জানায়। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় লুৎফর রহমানকে পুলিশের হাতে তুলে দেন।ওসি নূর মোহাম্মদ গাজী জানান, শিশুটির চাচাতো নানী বাদী হয়ে লুৎফর গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT