খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার এবং পরিবারের কাছে হস্তান্তরঃ কেএমপি
  খুলনায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  গলাকাটা ৫ লাশের ওপর পড়ে ছিল চিরকুট, কী লেখা তাতে?
  থালাপতি বিজয়ের সংখ্যার দুঃস্বপ্ন শেষ, নিঃশর্ত সমর্থন পেলেন ভিসিকের
  গোমস্তাপুরে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  খুলনায় গাড়ি থামিয়ে কু”পিয়ে জ”খম, টাকা-স্বর্ণ ছি”নতাই
  একদিনের সংসার আর দেড় বছরের নির্যাতন!ডুমুরিয়ায় বাসর রাতে কাবিনের টাকা নিয়ে ঝগড়া
  বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! 
  স্ত্রীর নামে আগেই ১২ অভিযোগ করেছিলেন ফোরকান
  জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুরে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

[ccfic]

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।আজ শনিবার (০৯ মে, ২০২৬) সকাল ০৮:৩০ থেকে ০৯:০০ ঘটিকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে আটক করে।গ্রেফতারকৃত আসামির নাম মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে।অভিযানকালে আসামির হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT