খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

একদিনের সংসার আর দেড় বছরের নির্যাতন!ডুমুরিয়ায় বাসর রাতে কাবিনের টাকা নিয়ে ঝগড়া

[ccfic]

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:

বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর  ঝগড়া। কাবিনের টাকা পরিশোধের অজুহাতে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে স্বামীকে হয়রানীর অভিযোগ। প্রতিকারের আসায় দেড় বছর ধরে জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে স্বামী।জানা যায়, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের আব্দুল হালিম বিশ্বাসের ছেলে মোঃ হুসাইন বিশ্বাসের সাথে ২০২৪ সালের ৭ নভেম্বরে দিঘলিয়ার সেনহাটি গ্রামের আফজাল হোসেনের কন্যা ফাতেমা খাতুন নিপার বিয়ে হয়। এদিকে বিয়ের বাসর রাতেই ষরযন্ত্র মূলক এক কাবিননামা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরের দিনই দু’জনই পৃথক হয়ে যায়। কাবিনের মোটা অংকের টাকাকে কেন্দ্র করে নব-দম্পত্তির বিরোধ ইতিমধ্যে দেড় বছর পার হয়েছে। ২০২৫ সালের ১০ এপ্রিল তারিখে খুলনার আদালতে যৌতুকের দাবী নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে নিপা। এ বিষয় ভুক্তভোগী স্বামী হুসাইন বিশ্বাস জানান, ‘৫০ হাজার টাকার কাবিন সুচতুর হুসাইন ৫ লাখ টাকা বানিয়েছে। অসৎভাবে টাকা আদায়ের জন্য এবং আমার সাথে সংসার করবে না তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আদালতে মামলা করেছে।’ বিষয়টি মিমাংশার জন্য ডুমুরিয়া থানা, দিঘলিয়া থানা, সেনহাটি ইউপি কার্যালয়সহ বিভিন্ন জনের নিকট দারস্থ হলেও সেখানে আপোষ-মিমাংশায় ব্যর্থ হয়েছেন হুসাইন। এ বিষয় স্ত্রী ফাতেমা খাতুন নিপা জানান, ‘হুসাইন আমার জীবনকে ধ্বংস করেছে। প্রথম পুরুষ হিসেবে তাকেই আমি গ্রহন করেছিলাম। আমি চাকরি করি তাই টাকার লোভে সে আমাকে বিয়ে করে।

 

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT