খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! 

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর):

প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ জনের অর্থ ও কারাদণ্ড, অপর ১ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ জন।বীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।০৯ মে শনিবার দুপুর ১২:৩০ ঘটিকায় অত্র থানাধীন পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩টি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মোঃ নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মোঃ রুবেল ইসলাম মামুন (৩৫)-কে হাতেনাতে আটক করা হয়।তাদের সকলের বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, তিনি প্রত্যেক আসামিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।অপর দিকে কলেজ মোড়ের আমিনুল হকের ছেলে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রক্রিয়ার শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে। নিয়মিত মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল, শাওন কুমার সরকার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা, সাইফুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যগন।এ ব্যাপারে প্রশাসনিক অফিসারগণ বলেন, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তথা জিরো টলারেন্স। মাদক খোর কিংবা বিক্রেতা যেই হোক, কোন নিস্তার নেই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT