খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

[ccfic]

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া খুলনা:

জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মহানগরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৮ মে ) খুলনা সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে সন্ধ্যায় খুলনা বসুপাড়া বাঁশতলা বরকতিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া ও নৈশভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহেনা ঈসা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়াজ আহমেদ তুহিন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ সমাজ গঠন সম্ভব।বর্তমান প্রজন্মকে মেধা ও মননের বিকাশে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য পরিবার ও সমাজের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আঁকা বিভিন্ন চিত্রে ফুটে ওঠে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, শিক্ষা ও মানবিক মূল্যবোধের নানা দিক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের নেতৃবৃন্দ- মোহাম্মদ আলী, জুবায়ের মোর্শেদ, আবু সাঈদ, মাহবুবুল আলম, শফিকুল হোসেন শান্ত, বনানী সুলতানা ঝুমু, আশরাফুল রহমান মিলন, গাজী হাসান রুমি, মোঃ ফারহাদ হোসেন, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বসুপাড়া বাঁশতলা বরকতিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় নেতৃবৃন্দ এতিম শিশুদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।দিনব্যাপী এ আয়োজন শিশু-কিশোরদের মাঝে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিরা এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT