খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শব্দের চেয়ে ২৫ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র সামনে আনল তুরস্ক

[ccfic]

ডেস্ক :

প্রতিরক্ষা সরঞ্জামে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তুরস্ক শব্দের চেয়ে ২৫ গুণ বেশি গতির নিজস্ব প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইলদিরিমহান’ উন্মোচন করেছে। গত মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘সাহা ২০২৬’ প্রতিরক্ষা প্রদর্শনীতে এ ক্ষেপণাস্ত্রের প্রোটোটাইপ বা প্রাথমিক নমুনা প্রদর্শন করা হয়। তুর্কি ভাষায় এর অর্থ বিদ্যুৎ বা বজ্র। ৬ হাজার কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চার ইঞ্জিনের এ ক্ষেপণাস্ত্র ৩ হাজার কেজি যুদ্ধাস্ত্র বহন করতে পারে এবং জ্বালানি হিসেবে এতে লিকুইড নাইট্রোজেন টেট্রঅক্সাইড ব্যবহৃত হয়েছে। যদিও এর সফল উড্ডয়ন পরীক্ষা এখনো হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন এ প্রযুক্তির মাধ্যমে তুরস্ক নিজেকে বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এটি তুরস্কের মহাকাশ গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT