খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

হোয়াইট হাউসের প্রথম মুখপাত্র হিসেবে সন্তানের মা হলেন ক্যারোলিন লেভিট

[ccfic]

ডেস্ক :

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দেওয়া প্রথম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে ইতিহাস গড়লেন তিনি।বৃহস্পতিবার (০৭ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লেভিট জানান, গত পহেলা মে তাদের পরিবারে কন্যাসন্তান এসেছে। মেয়ের নাম রাখা হয়েছে ভিভিয়ানা, ডাকনাম ভিভি।নবজাতককে কোলে নেওয়া একটি ছবিও পোস্ট করেন তিনি। সেখানে লিখেছেন, ভিভি আমাদের পরিবারে এসেছে এবং মুহূর্তেই আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে।তিনি জানান, তার মেয়ে পুরোপুরি সুস্থ ও ভালো আছে। একইসঙ্গে বড় ছেলে নতুন ছোট বোনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।লেভিট লেখেন, নবজাতককে ঘিরে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করছি।আটাশ বছর বয়সী ক্যারোলিন লেভিট এর আগে দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় প্রথম ছেলে সন্তানের জন্ম দেন। তার ছেলের নাম নিকোলাস, ডাকনাম নিকো।গত ২৭ এপ্রিল ছিল তার সর্বশেষ হোয়াইট হাউস প্রেস ব্রিফিং। হোয়াইট হাউস করেসপনডেন্টস নৈশভোজ অনুষ্ঠানের বাইরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগ ওঠার দুই দিন পর তিনি ওই ব্রিফিং করেন।সেদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছিলেন, পরিস্থিতির কারণে ব্রিফিং করা প্রয়োজন ছিল। একইসঙ্গে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে এটিই হয়তো কিছু সময়ের জন্য তার শেষ ব্রিফিং হবে বলেও রসিকতা করেন তিনি।তার অনুপস্থিতিতে মঙ্গলবার হোয়াইট হাউস ব্রিফিং পরিচালনা করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে লেভিট কতদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। এছাড়া দেশটির ইতিহাসে এই পদে দায়িত্ব পালনকারী নারীদের মধ্যে তিনি অষ্টম।হোয়াইট হাউস করেসপনডেন্টস নৈশভোজ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল মানসিক কৌশল প্রদর্শক ওজ পার্লম্যানের। তিনি দাবি করেন, গোলাগুলির ঘটনার ঠিক আগে লেভিটের মেয়ের নাম অনুমান করেছিলেন তিনি। তার ধারণা ছিল শিশুটির নাম হবে ভিভিয়ান।এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সও আগামী জুলাইয়ে তাদের চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন।সূত্র : এনবিসি নিউজ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT