
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে ২ নম্বর বারাসাত ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিল্টন মুন্সির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাড়িকালি গ্রামে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মিল্টন মুন্সি বলেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। অবহেলিত অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিএনপির নেতা সাজ্জাদ হোসেন নান্টা, মোবাশ্বের আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ইউনিয়নের বর্তমান সমস্যাগুলো তুলে ধরে সেগুলোর সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।পরে হাড়িকালি গ্রামের সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মিল্টন মুন্সি। এ সময় তিনি আগামী নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
