খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী. ৮ মে উদ্বোধন, চলবে তিনদিন.
  বিজয় থালাপাতি : নায়ক থেকে নেতার উত্থান
  ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের
  বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  দীর্ঘ সময় পর সংসদে নারী আসনে খুলনার জায়গা না পাওয়ায় হতাশা ও আলোচনা
  মণিরামপুর থানা পুলিশের সফল অভিযান; ৪৮ ঘণ্টায় অপহৃত নাবালিকা উদ্ধার
  আওয়ামী মার্কা আলাপ সংসদে কেন
  পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণা আজ
  প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে যুবক

পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণা আজ

[ccfic]

ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার ঘোষণা করা হবে। একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির ফলও প্রকাশ হবে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের দিকে।এবার লড়াই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির মধ্যে। তৃণমূল টানা চতুর্থবার সরকার গঠন করতে পারবে, নাকি বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে—তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।বুথফেরত জরিপগুলো পরস্পরবিরোধী ফল দেখিয়েছে। কিছু জরিপে বিজেপি এগিয়ে, আবার কোথাও তৃণমূল সামান্য এগিয়ে রয়েছে। ফলে কে জিতবে তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।এবারের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। নাগরিকত্ব, নিরাপত্তা ও উন্নয়ন ছিল প্রধান ইস্যু।আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ডাকযোগে ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। তবে ফলতা আসনে অনিয়মের অভিযোগে পুনঃভোটের সিদ্ধান্ত হওয়ায় সেখানে ফল পরে প্রকাশ করা হবে। ফলে আজ ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল জানা যাবে।নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের অভিযোগও উঠেছে। কিছু এলাকায় পুনঃভোট হয়েছে এবং সহিংসতার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT