খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী

[ccfic]

ডেস্ক :

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত অবস্থাতেই বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। তার এ আচরণে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে চলছিল। ঠিক সেই সময়ই এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবর এনডিটিভির।চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি। ওই যাত্রী যখন লাফ দেন তখনো বিমানটি ধীরে চলছিল। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীটি অসুস্থ বোধ করছিলেন। এক কর্মকর্তা বলেন, তিনি বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতরেই অন্তত দু’বার বমি করেছেন বলে জানা গেছে। অসুস্থতার কারণেই তিনি এমনটি করেন বলে মনে করা হচ্ছে।ঘটনার পরপরই পাইলট বন্দরের নিরাপত্তাকর্মীদের সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছু সূত্রে জানা গেছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT