খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাবি শিক্ষার্থী মিমোর ‘আত্মহত্যা’, শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে
  মৌলভীবাজার সদরের ১১ নম্বর ইউনিয়নের মস্তাপুরে মানবতার দৃষ্টান্ত—তাজুল ইসলাম তাজ গরিবের বন্ধু 
  খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  বিএনপি নেত্রী থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী. আলোচনায় ঘাটভোগের শুক্লা খাঁ.
  শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন শাহিন মোল্লা (অমি)
  নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান
  কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় নাজমুল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০৩ মে) সকাল ১০টার দিকে নগরীর রেলওয়ে নিউ কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল একই কলোনীর আলী আহমেদ ফারাজীর ছেলে। এর আগে শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল।খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে ওই যুবক বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চেয়েছিল। বাবা টাকা দিতে অস্বীকার করায় সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরকম বাড়ি থেকে বের হওয়ার ঘটনা আগেও সে করেছে। পরিবারের লোকজন আর তার কোনো খোঁজ নেয়নি।এরপর আজ রোববার সকালে বাবা খোঁজ নিতে ঘরের সামনে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর দিলে ঘরের আড়া থেকে মরদেহটি নিচে নামায় পুলিশ। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT