খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  বিএনপি নেত্রী থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী. আলোচনায় ঘাটভোগের শুক্লা খাঁ.
  শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন শাহিন মোল্লা (অমি)
  নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান
  কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা
  কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা
  জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬
  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.

কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঢাকা বর্ষবরণ-১৪৩৩ উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।শণিবার (০২ মে-২৬) বিকাল পাঁচটায় ত্রিলোক বাচিক পাঠশালা, প্ল্যানার্স টাওয়ার, বাংলামোটর, ঢাকায় প্রফেসর ড. সবুজ শামীম আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট নজরুল গবেষক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান এইচ এম সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলেরৈ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও কথাসাহিত্যিক সামস শাহজাহান।ড. সিরাজুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির সংবাদপাঠিকা দিল আফরোজ মিতা। আর অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন, ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস।উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্য ঝালকাঠির হাতে বোনা গামছা দিয়ে সম্মাননীয় অতিথিগণকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে কবি, আবৃত্তিশিল্পী ও সংগীত শিল্পী হিসেবে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন, কবি মোজাফফার বাবু, ড. সিরাজুর রহমান, সৈয়দ একতেদার আলী, ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস, দিল আফরোজ মিতা, হুমায়ূন কবির, গুলশান বহ্নি, দিলরুবা খানম ছুটি, আফরোজা পারভীন, এ জেড এম শফিউল হান্নান মিলন, কবি মাহমুদ তালুকদার, সুরাইয়া চৌধুরী, এ্যাড. হাসানুর রহমান হাসান, সনৎ কুমার ঘোষ, মাসুম আজিজুল বাশার, সৈয়দা সাজিয়া খানম স্নিগ্ধা, নুরুজ্জামান, জেসমিন বন্যা, জিনিয়া ফেরদৌস রুনা, ফারজানা এ্যলি, সামসাদ শাহানীন, উজ্জ্বল মাহামুদ, ডা. নাদিয়া রিকা , জাবীর ইমাম খান শাহী, কাজী তাইফুরুল করিম, ফারজানা সিদ্দিকা শর্মি, হালিমা আক্তার পারভীন, সুকন্যা দাস ইতি, অনন্য মজুমদার, ঝিলিক দেবনাথ, সুচিত্রা দাস, প্রথমা শর্মা শুভা ও খসবুজ শামীম আহসান প্রমুখ। বিভিন্ন এলাকা থেকে কবি, সাহিত্যিক ও সুরকারদের আগমনে প্রাণবন্ত অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT