পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঢাকা বর্ষবরণ-১৪৩৩ উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।শণিবার (০২ মে-২৬) বিকাল পাঁচটায় ত্রিলোক বাচিক পাঠশালা, প্ল্যানার্স টাওয়ার, বাংলামোটর, ঢাকায় প্রফেসর ড. সবুজ শামীম আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট নজরুল গবেষক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান এইচ এম সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলেরৈ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও কথাসাহিত্যিক সামস শাহজাহান।ড. সিরাজুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির সংবাদপাঠিকা দিল আফরোজ মিতা। আর অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন, ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস।উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্য ঝালকাঠির হাতে বোনা গামছা দিয়ে সম্মাননীয় অতিথিগণকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে কবি, আবৃত্তিশিল্পী ও সংগীত শিল্পী হিসেবে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন, কবি মোজাফফার বাবু, ড. সিরাজুর রহমান, সৈয়দ একতেদার আলী, ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস, দিল আফরোজ মিতা, হুমায়ূন কবির, গুলশান বহ্নি, দিলরুবা খানম ছুটি, আফরোজা পারভীন, এ জেড এম শফিউল হান্নান মিলন, কবি মাহমুদ তালুকদার, সুরাইয়া চৌধুরী, এ্যাড. হাসানুর রহমান হাসান, সনৎ কুমার ঘোষ, মাসুম আজিজুল বাশার, সৈয়দা সাজিয়া খানম স্নিগ্ধা, নুরুজ্জামান, জেসমিন বন্যা, জিনিয়া ফেরদৌস রুনা, ফারজানা এ্যলি, সামসাদ শাহানীন, উজ্জ্বল মাহামুদ, ডা. নাদিয়া রিকা , জাবীর ইমাম খান শাহী, কাজী তাইফুরুল করিম, ফারজানা সিদ্দিকা শর্মি, হালিমা আক্তার পারভীন, সুকন্যা দাস ইতি, অনন্য মজুমদার, ঝিলিক দেবনাথ, সুচিত্রা দাস, প্রথমা শর্মা শুভা ও খসবুজ শামীম আহসান প্রমুখ। বিভিন্ন এলাকা থেকে কবি, সাহিত্যিক ও সুরকারদের আগমনে প্রাণবন্ত অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।