খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আর্থিক সংকটে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমানসংস্থা

[ccfic]

ডেস্ক :

জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্পিরিট বিমানসংস্থা।শনিবার (২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা পরিকল্পিতভাবে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে। খবর আল জাজিরার।ইরান যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সংস্থাটির আর্থিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। শেষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। এতে হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে।জানা গেছে, মে মাসের প্রথমার্ধে স্পিরিট এয়ারলাইন্সের ৪ হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত ছিল। ফ্লাইটগুলোতে প্রায় ৮ লাখের বেশি আসন ছিল।সংস্থাটি আগে ঋণদাতাদের সঙ্গে একটি পুনর্গঠন চুক্তিতে পৌঁছেছিল। তাদের পরিকল্পনা ছিল এর মাধ্যমে দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসার। তবে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।উল্লেখ্য, ২০২৬ সালে প্রতি গ্যালন জেট ফুয়েলের দাম ২.২৪ ডলার ধরা হলেও এপ্রিলের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় প্রায় ৪.৫১ ডলারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT