খুলনা, বাংলাদেশ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের

[ccfic]

ডেস্ক :

ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে ‘অর্থহীন পরামর্শ’ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ নীতি উল্টো বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটি ৩০ দিন পর্যন্ত চালিয়ে সরাসরি সম্প্রচার করতে পারি।তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করে বলেন, ইরানের অতিরিক্ত উৎপাদনের কারণে তেলকূপ বিস্ফোরণের আশঙ্কার কথা বলা ‘ভুল ও ভিত্তিহীন’।কালিবাফ অভিযোগ করেন, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও তার মতো ব্যক্তিদের দেওয়া ভুল পরামর্শ থেকেই এমন ধারণা এসেছে।তার মতে, এই ধরনের নীতির ফলে ইতোমধ্যেই তেলের দাম ১২০ ডলারের ওপরে উঠেছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে তা ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।তিনি আরও বলেন, সমস্যাটি শুধু তত্ত্ব নয়, বরং নীতিনির্ধারণে যে মানসিকতা কাজ করছে সেটিই মূল উদ্বেগের বিষয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT