খুলনা, বাংলাদেশ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

অর্থনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে : গালিবাফ

[ccfic]

ডেস্ক :

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে চলমান অর্থনৈতিক টানাপড়েনে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশল ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে। তার মতে, তেহরানের হাতে এখনও উল্লেখযোগ্য শক্তিশালী কার্ড অবশিষ্ট রয়েছে।রোববার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উভয় পক্ষের অর্থনৈতিক কার্ড তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের প্রাধান্যের দাবিকে খারিজ করে দেন।তিনি ইরানের সরবরাহভিত্তিক কৌশল হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেল পাইপলাইনেরর সঙ্গে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ যেমন কৌশলগত তেল মজুদ ব্যবহার, চাহিদা নিয়ন্ত্রণ এবং মূল্য সমন্বয়ের তুলনা করেন।গালিবাফ বলেন, ইরানের কিছু গুরুত্বপূর্ণ কার্ড এখনও ব্যবহার করা হয়নি, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে বা আংশিকভাবে প্রয়োগ করেছে।পোস্টে তিনি লেখেন, তারা তাদের কার্ড নিয়ে গর্ব করে। দেখা যাক সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড।যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করেন তিনি। বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানির চাহিদা বাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে; যদি না ওয়াশিংটন সেটি বাতিল করতে চায়।

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT