খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আত্মঘাতী বোমা হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
  ‘মানুষ বিক্রির’ কারবার করেন এনসিপি নেতা
  সময় শেষেও জানালা বন্ধ করে পরীক্ষা, প্রতিবাদ করায় ছাত্রকে ধমক!
  ৭ বছরের শিশু এখন ‘২১ বছরের যুবক’, পুলিশের অদ্ভুত কাণ্ড!
  আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম, এক রাতে বড় লাফ
  ১৪৬ দিন পর মাঠে ‍নামছে ‍বাংলাদেশ, কেমন হবে একাদশ
  ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকবে কয়দিন?
  এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস
  যশোরের পথে প্রধানমন্ত্রী
  ‘জেল খাটতে কেমন লাগে’, কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস

[ccfic]

ডেস্ক :

সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। গতকাল রোববার সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার-১৯৭৩ সংশোধন বিল’ উত্থাপন করেন। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। ফলে কোনো আলোচনা ছাড়াই বিলটি সংসদে পাস হয়। বিলটি পাসের মাধ্যমে আইনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা (৩সি) বিলুপ্ত করা হয়েছে।বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে আইনমন্ত্রী বলেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর দেওয়ার ক্ষেত্রে দেশের মালিক জনগণের সঙ্গে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এ পরিপ্রেক্ষিতে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি পাসের জন্য ভোটে দেন। পরে উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে তা পাস করেন। এর ফলে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না।এর আগে গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় সংসদ সদস্যদের এ সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT