
ডেস্ক :
উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একদিনের সফরে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সকালে গুলশান থেকে বিমানবন্দরে এসে যশোরগামী ফ্লাইটে রওনা হয়েছেন।
