খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে
  দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৮ জন নিহত
  খুলনায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড
  পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
  বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট
  সপ্তাহব্যাপী সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট
  সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস যেসব অঞ্চলে
  চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ
  সার-জ্বালানি সরবরাহ বিঘ্নে ধুঁকছে কৃষি
  ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুণরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করেছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকরা।রোববার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিন।ধর্মঘটে অংশ নিয়ে শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের লিজ প্রথা বাতিল করতে হবে এবং ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি লে-অফ করা সরকারি জুট মিলগুলো পুনরায় চালু এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তৃতা করেন, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, প্লাটিনাম জুট মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান এবং কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT