খুলনা, বাংলাদেশ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড

[ccfic]

শেখ মাহতাব হোসেন।খুলনা (২৬ এপ্রিল) খুলনার পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে চাকরীতে থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ৬ বছরের সশ্রম কারদন্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।আজ রোববার খুলনার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী।রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিলনা। আসামি পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতিন্দ্র নাথের ছেলে।আদালতের সূত্র জানায়, জন্ম তারিখ ভুল দেখিয়ে আসামি বিমল বিশ্বাস গত ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ পদে চাকরিতে যোগদান করে।প্রতারণার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে গত ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করে।২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মো: ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT