
ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে জামায়াত জোটের রয়েছেন ১৩ জন। তাদের মধ্যে সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মাহবুবা হাকিমের হলফনামায় অস্পষ্টতা থাকায় তা প্রকাশ করেনি নির্বাচন কমিশন (ইসি)। বাকি ১১ জনের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, এ জোটের পাঁচজন আয়করের আওতায় পড়েন না। তাদের একজন এনসিপিনেত্রী মাহমুদা আলম মিতু। অন্য চারজন হলেন রোকেয়া বেগম, শামছুন্নাহার বেগম, মোসা. নাজমুন নাহার ও মাহফুজা হান্নান। এর মধ্যে রোকেয়া বেগম আয়কর রিটার্নের জায়গায় টিআইএন নম্বর লিখলেও তাতে তিনি আর কিছু উল্লেখ করেননি। ইসির ওয়েবসাইটে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।হলফনামায় এনসিপির মাহমুদা আলম মিতু তার বয়স উল্লেখ করেছেন ৩৭ বছর। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। তার নামে কোনো মামলা ছিল না, বর্তমানেও নেই। পেশায় চিকিৎসক। শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ টাকা। নিজের হাতে নগদ টাকা আছে ২৮ লাখ ৪০ হাজার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা। বিভিন্ন সময়ে উপহারের ৩০ ভরি স্বর্ণ আছে। মূল্য জানা নেই। ইলেকট্রনিক পণ্য আছে ১ লাখ ৫৩ হাজার টাকার। আসবাব নেই। নিজের কোনো গাড়ি, বাড়ি নেই। আয়কর রিটার্নে তিনি ২৮ লাখ ৪০ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দেননি।-ল। মামলা কখনো ছিল না, বর্তমানেও নেই। পেশা আইন। পেশা থেকে বছরে আয় করেন ৭ লাখ ৯৬ হাজার ৭৯৪ টাকা। হাতে নগদ ৭ লাখ ৮৩ হাজার ৫২৫ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা ৯৮ হাজার ৫৫১ টাকা। ৫ লাখ টাকার শেয়ার আছে। ১০ লাখ ৫০ হাজার টাকামূল্যের ২০ তোলা স্বর্ণ আছে। ইলেকট্রনিক পণ্য ৫ লাখ ও ৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার আসবাব আছে। গাড়ি নেই, উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ফ্ল্যাট আছে। আয়কর রিটার্নে তিনি ৬৭ লাখ ২৯ হাজার ১৯৩ টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৬৭৯ টাকা।নূরুন্নিসা সিদ্দীকার বয়স উল্লেখ করা হয়েছে ৬৭ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএ। মামলা নেই, ছিলও না। পেশা শিক্ষকতা। বছরে আয় ২ লাখ ৪০ হাজার টাকা। হাতে নগদ ৫০ হাজার টাকা আছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা। ৩৬ লাখ টাকামূল্যের সাড়ে তিন ভরি স্বর্ণ ও একটি হিরার আংটি আছে। ইলেকট্রনিক পণ্য নেই। ৪ লাখ টাকার আসবাব আছে। গাড়ি, বাড়ি নেই। কেরানীগঞ্জে ৬৭৬ শতাংশ জমি আছে, কেনার সময় যার মূল্য ছিল ১৪ লাখ টাকা। আয়কর রিটার্নে ২৯ লাখ ৯৫ হাজার ৩৯৭ টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দিয়েছেন ১৮২ টাকা।হলফনামা অনুযায়ী, মারজিয়া বেগমের বয়স ৬৮ বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। মামলা নেই। পেশায় গৃহিণী। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে বছরে আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। হাতে নগদ আছে ২ লাখ ৭৫ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এক ব্যাংকে ১ লাখ ৭৩ হাজার ৭৭০, আরেকটিতে ৫ লাখ ৫০ হাজার ৪৪২, অন্য আরেকটিতে ২৬ হাজার ৫৭৭ এবং আরেকটি ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে ২৫ হাজার ১৭০ টাকা জমা আছে। বিভিন্ন কোম্পানিতে ৯৩ হাজার ৭৫০ টাকার শেয়ার আছে। উপহারের আট ভরি স্বর্ণ আছে। ইলেকট্রনিক পণ্য ১ লাখ ও ২ লাখ টাকার আসবাব আছে। উত্তরাধিকার সূত্রে ২০ দশমিক ৩৭৫ শতাংশ কৃষি, ৩ দশমিক ৫ শতাংশ অকৃষিজমি এবং ১ হাজার বর্গফুটের আবাসিক ভবনের অংশ পেয়েছেন, বর্তমানে যার আনুমানিক মূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা। আয়কর রিটার্নে তিনি ৮৮ লাখ ১৮ হাজার ৪৬৯ টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দিয়েছেন ৩ হাজার টাকা।মারদিয়া মমতাজের বয়স ৪১ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি। মামলা নেই। পেশা শিক্ষকতা। বছরে আয় ৪ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। হাতে নগদ আছে ১৮ লাখ ৩৬ হাজার ১৯ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫৮৯ টাকা। ১ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকার প্রভিডেন্ট ফান্ড আছে। ২ লাখ ৫০ হাজার টাকামূল্যের ১০ ভরি স্বর্ণ আছে। ইলেকট্রনিক পণ্য ৪০ হাজার ও ৮০ হাজার টাকার আসবাব আছে। গাড়ি, বাড়ি নেই। আয়কর রিটার্নে ২১ লাখ ১ হাজার ৬১৫ টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দিয়েছেন ৬ হাজার ১৭৭ টাকা।মাহফুজা হান্নানের বয়স ৬৬ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএ। মামলার ঘরে টিক দেওয়া আছে, তবে বর্তমানে মামলা নেই। পেশা অবসরপ্রাপ্ত শিক্ষক। শেয়ার ও সম্মানি থেকে বছরে আয় ৩ লাখ ৮০ হাজার টাকা। হাতে নগদ আছে ১২ লাখ ৮৮ হাজার ৯৮২ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা নেই। ৫ লাখ টাকার শেয়ার আছে। অর্জনকালীন মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকার বাস/ট্রাক, মোটরযান ও মোটরসাইকেল আছে। গহনা নেই। ইলেকট্রনিক পণ্য নেই। ৫০ হাজার টাকার আসবাব আছে। আয়কর রিটার্নে ৩৮ লাখ ৮৮ হাজার ৯৮২ টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি আয়কর দেননি।মিসেস সাজেদা সামাদের বয়স ৬২ বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি। একটি মামলা ছিল, বর্তমানে নেই। পেশা গৃহিণী। বাণিজ্যিক স্থান ভাড়া থেকে বছরে আয় ২ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যাংক থেকে ১১ হাজার ৩৬২ টাকা মুনাফা পান। হাতে নগদ আছে ২ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা ৫ লাখ ১৩ হাজার ১২৪ টাকা। ৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে। স্বর্ণালংকার আছে ২৫ ভরি, দাম উল্লেখ করেননি। ইলেকট্রনিক পণ্য ও আসবাবের দাম উল্লেখ করেননি। ছয়তলা ভবনের নিচতলায় দানে পাওয়া দোকান আছে। আয়কর রিটার্নে ১২ লাখ ৬৩ হাজার ১২৪ টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দিয়েছেন ৩ হাজার টাকা।মোসা. নাজমুন নাহারের বয়স ৫৫ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি। মামলার ঘরে টিক দেওয়া আছে, বর্তমানে কোনো মামলা নেই। পেশা ব্যবসা। আয়ের উৎসে কিছু উল্লেখ করেননি। হাতে নগদ ৪ লাখ ২৫ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা নেই। স্বর্ণ ১৫ ভরি, আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। ইলেকট্রনিক পণ্য ৩ লাখ ও ৩ লাখ টাকার আসবাব আছে। অর্জনকালীন ১২ লাখ ৫০ হাজার টাকার ২ দশমিক ৫ কাঠা অকৃষি জমি আছে। আয়কর রিটার্নে ২২ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন। আয়কর দেননি।রোকেয়া বেগমের বয়স ৪৮ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি। মামলা নেই। পেশা গৃহিণী। আয় কিছু দেখাননি। হাতে নগদ আছে ৫০ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা নেই। ৯৮ হাজার টাকার গহনা আছে। ইলেকট্রনিক পণ্য ও আসবাব নেই। পৈতৃক সূত্রের কৃষিজমি ও বাড়ি/অ্যাপার্টমেন্ট আছে, যা এখনো বণ্টন হয়নি। আয়কর রিটার্নের জায়গায় টিআইএন নম্বর দিলেও তাতে আর কিছু উল্লেখ করেননি।শামছুন্নাহার বেগমের বয়স ৫২ বছর। শিক্ষাগত যোগ্যতা বিএসসি। মামলা নেই। পেশা শিক্ষকতা। শিক্ষকতা করে বছরে ১ লাখ ৭৩ হাজার ৭৬ টাকা আয় করেন। হাতে নগদ আছে ৫ লাখ ৪৫ হাজার ২৯৮ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দুই ব্যাংকে ১ হাজার ৪০২ টাকা জমা আছে। ৫৮ হাজার ৬০৪ টাকা এফডিআর করা আছে। স্বর্ণালংকার ১০ তোলা, মূল্য জানা নেই। ইলেকট্রনিক পণ্য ৫০ হাজার ও ৫০ হাজার টাকার আসবাব আছে। আয়কর রিটার্নে ৯ লাখ ৬৩ হাজার ১৯ টাকার সম্পদ দেখিয়েছেন। তিনিও আয়করের আওতায় পড়েন না।সাবিকুন্নাহার জামায়াত জোটের সব থেকে বেশি ধনী। তার বয়স ৫৩ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি। মামলা নেই। পেশা আইনজীবী। বছরে ভাড়া পান ৭ লাখ ৬৮ হাজার ৪৬৬ টাকা। শেয়ার, বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত (ব্যাংক ইন্টারেস্টসহ) থেকে পান ৩ লাখ ৩৮ হাজার ৭৮৪ টাকা। শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি থেকে ৫ লাখ টাকা আয় করেন। হাতে নগদ আছে ১ লাখ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা বিভিন্ন ব্যাংকে ২ লাখ ৪৬ হাজার টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ৩৫ লাখ টাকার। স্বর্ণালংকার ১৩ ভরি, মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্য নেই এবং উপহারের আসবাবের দাম জানা নেই। অর্জনকালীন মূল্যের ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার প্লট ও ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকা মূল্যের ভবন আছে। ব্যাংকে ঋণ আছে ৩৯ লাখ ৫০ হাজার ৯০৪ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ টাকা।এবার বিএনপি জোট থেকে মনোনয়ন পাওয়া ৩৬ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নও বৈধ হয়েছে। সংরক্ষিত নারী আসনে সাধারণত ভোট হয় না। দল বা জোট থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়, বাছাইয়ে টিকলে তিনিই নির্বাচিত হন।
