খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জঙ্গি হামলার হুমকিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই : ডিএমপি
  রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই: আইনমন্ত্রী
  খাবারের অভাবে কঙ্কালসার ইউক্রেনের ফ্রন্টলাইনের সেনারা
  যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই
  ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
  ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি
  খুলনা জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  সেন্ট মার্টিন টিকিয়ে রাখতে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখতে হবে’
  স্মার্ট মিটারে ডিজিটাল ধোঁকা

ইরানের সঙ্গে ফের বসতে ২ প্রতিনিধিকে পাকিস্তান পাঠাচ্ছেন ট্রাম্প

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে ফের আলোচনার জন্য দুই প্রতিনিধিকে পাকিস্তান পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) সকালে তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন।স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানান।ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, মার্কিন কর্মকর্তারা পাকিস্তান সফরের প্রস্তুতি নেওয়ার সময় ইরান যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি বৈঠকের কথা জানিয়েছে।শনিবার সকালে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান সফর করবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র নিশ্চিত করেছেন।ফক্স নিউজের শো ‘আমেরিকা রিপোর্টস’-এ লেভিট বলেন, ‘ইরানিরা সরাসরি কথা বলতে চায়’ এবং মার্কিন প্রেসিডেন্ট ‘আলোচনার একটি সুযোগ দিতে’ ইচ্ছুক।‘প্রয়োজনে পাকিস্তানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে। তবে প্রথমে স্টিভ এবং জ্যারেড সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন,’ যোগ করেন লেভিট।হোয়াইট হাউসের এ মুখপাত্র আরও বলেন, ‘প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও দলের বাকি সদস্যদের কাছে তারা রিপোর্ট করবেন।’‘ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনে ‘স্ট্যান্ড-বাই’ (প্রস্তুত) থাকবেন এবং যদি আমরা মনে করি এটি তার সময়ের সঠিক ব্যবহার হবে; তবেই তাকে পাকিস্তানে পাঠানো হবে,’ যোগ করেন তিনি।শান্তি আলোচনার প্রস্তাবগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় বসতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রাতেই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT