খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

এসডিজি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা

[ccfic]

 

গোলাম কিবরিয়া পলাশ/টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা আজ সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।এসডিজি অর্জনে সারা দেশের কার্যক্রমের একটি আংশিক অঞ্চল বা ক্ষেত্র হচ্ছে ময়মনসিংহ বিভাগ। টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) এর অঞ্চলভিত্তিক প্রয়োজনীয় টার্গেট ও ইন্ডিকেটর অনুযায়ী কাজ করা হয়। শুরু থেকেই বিভাগের চারটি জেলা ও উপজেলা এসডিজি’র টার্গেট ও ইন্ডিকেটর মোতাবেক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।নানান সীমাবদ্ধতার মাঝেও বিভাগের সরকারি দপ্তরগুলো এসডিজি অর্জনের ক্ষেত্রে নিরসভাবে কাজ করে যাচ্ছে। দপ্তরগুলো কিছু কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন লাভ করতে না পারলেও বেশিরভাগ ক্ষেত্রে পারছে। দপ্তরগুলোকে লক্ষ্যমাত্রা অর্জনে সভাপতি জোর তাগিদ দেন। সমন্বয়ের মাধ্যমে কীভাবে এগুলোকে তুলে আনা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, বিভাগীয় সমাজ সেবা অফিসের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা-সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা পর্যায়ের জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালকবৃন্দ-সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT