খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ধর্ষণের অভিযোগে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ

[ccfic]

 

খুলনার সমায়ের খবর/খুলনায় মুসলিম এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাওন মণ্ডল উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের পুত্র।তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এক মুসলিম যুবতীর (২১) সঙ্গে গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের। সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলতো, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের করণে একে অপরের সাথে দেখা করতে ১২ মার্চ সকালে বাসযোগে ভোলা থেকে খুলনায় আসে বাদী।শাওন মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌঁছাইলে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। আসামি তার অবৈধ যৌন কামনা চরিতার্থ করতে বাদীকে জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।ওসি মেহেদী হাসান আরও জানান, ‘মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনা পৌঁছালে গভীর রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।আর কলেজ শিক্ষার্থী যুবতীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT