খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১

[ccfic]

ডেক্স:

নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে নগরীর জোড়াগেট এলাকার সূর্যগাছীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাসিবুর রহমান আছিব (২১), আসলাম (৩৬), মোঃ বাপ্পি শেখ (৩৫) ও ঝুমু আক্তার (২৬)। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে এ মামলার আসামি সুমন ভিকটিম হসিবুর রহমান আছিবকে জরুরি কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে আটক রেখে লোহার রড ও কাঠের বাতা দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এরপর ভোর রাত ৫টার দিকে আসিব পালিয়ে বাড়িতে চালে আসে। বাড়িতেফিরে আসার খবর জানতে পেরে সুমনসহ অন্যান্য দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আছিবের বাসায় প্রবেশ করে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আছিরেব দুলাভাই আসলাম ও তার ভাই বাপ্পিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। এসময় ফারুক সরদারের হাতে থাকা চা-পাতি দিয়ে আসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এছাড়া বাপ্পি শেখকে কাঠের বাতা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঝুমু আক্তারের চুলের মুঠি ধরে ফেলে দেয় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। তাদের হাতে থাকা ছুরি দিয়ে ঝুমু আক্তারের বাম হাতে পোচ দেয়। পরে তারা আছিবের ঘরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আছিবের ভাবি ঝুমু আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উলে­খসহ অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।স্থানীয়রা জানায়, হামলার ঘটনার সাথে ফারুখ শিকদার ও জিম সাদী নামে দু’জন দুর্বৃত্ত জড়িতরয়েছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের নেতৃত্বে এলাকায় প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনা পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায়মামলা দায়ের হয়েছে। পুলিশ হামলা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার মন্টুর কলোনির জামালের ছেলে সুমনকে গ্রেফতার করেছে।খুলনা সদর থানার এসআই সাত্তার জানান, ‘পুলিশ এ হামলার ঘটনায় সুমন নামে এক দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় আছিবের ভাবি বাদী হয়ে ৪ জনের নাম উলে­খ করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT