খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

বিয়ের দাবিতে ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর

[ccfic]

ডেক্স

নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১০ দিন ধরে অনশন করছেন উম্মে হানি (১৮) নামে এক তরুণী।স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের গোলজার মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৩) দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে উম্মে হানির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সম্পর্কের একপর্যায়ে বিয়ের দাবি জানালে শাহিন গা ঢাকা দেন। এরপর থেকেই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।অনশনরত উম্মে হানি জানান, বিয়ের মাধ্যমে স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না। দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।এদিকে টানা অনশনের কারণে ইতোমধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করলে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে রক্ষা করেন।ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি নিয়ে তারা পলাশ ও শিবপুর থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি। এক থানা থেকে অন্য থানায় পাঠানোর কারণে তারা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেন।এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘মেয়েটির বাড়ি অন্য থানার অধীনে হওয়ায় আমাদের পক্ষে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট থানা উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT