খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

নারী নির্যাতন ও ধর্ষণ  প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক / দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচির পালন করে।সকাল সাড়ে ১০টার দিকে  খুলনা পাবলিক কলেজ ও  খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক হতে পৃথক পৃথক  দুইটি মিছিল খুলনা সরকারি মহিলা কলেজে মোড়ে মিলিত হয়ে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ সভাপতিত্বে ও  আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নূর মোহাম্মদ আদর, ইয়াসির আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি,রিয়াজুল ইসলাম ফাহিম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষন, নারী নির্যাতন,চাঁদাবাজি আর এ দেশের ছাত্র-জনতা মেনে নিবেনা। শহীদ আবু সাঈদ- মুগ্ধরা জীবন দিয়েছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।তাদের রক্তের বিনিময় আমরা একটি সুন্দর পরিবেশ চাই,যেখানে সকল জুলুম-অত্যাচারের অবসান হবে। যেখানেই জুলুম হবে, যেখানেই নির্যাতন হবে, ছাত্র- জনতা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে।আমরা দেশের অরাজক পরিস্থিতি দেখার  জন্য ২৪ এর স্বাধীনতা আনিনি। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা অধিকারের জন্য আমাদের ২৪ এর স্বাধীনতা। অবিলম্বে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি স্বরূপ জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবির রাখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে  ১২টার দিক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা  নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।

আরও সংবাদ

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০. খুলনা প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম. গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-🤲।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT