খুলনা, বাংলাদেশ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

[ccfic]

ডেস্ক রিপোর্ট: এক অভূতপূর্ব ঘটনার মধ্যদিয়ে শুরু হলো হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস। সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোতেই আকাশে ধরা দিলো জিলকদ মাসের নতুন চাঁদ। এই পর্যবেক্ষণের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য সময়সূচিও।আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন।এদিকে, এই চাঁদ দেখার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ঈদুল আযহার দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সেক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার।সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আযহা উপলক্ষে আমিরাতে টানা চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT