খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক

দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

রনজিৎ সরকার রাজ ,দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় দিনাজপুর বড় মাঠ থেকে এ প্রতিযোগিতার সূচনা হয়। দিনাজপুর সাইক্লিং একাডেমীর আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাইক্লিং একাডেমীর সহ-সভাপতি আব্দুল মোস্তাক রুবেল এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের সদস্য রিয়াদ মাহামুদ ইসলাম।এটি দিনাজপুরে সাইক্লিং একাডেমীর উদ্যোগে আয়োজিত প্রথম সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়—স্কুল ছাত্রী (৫ কিমি), উন্মুক্ত ছাত্রী (১০ কিমি), স্কুল ছাত্র (১৫ কিমি) এবং উন্মুক্ত ছাত্র (২০ কিমি)। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে দিনাজপুর সাইক্লিং একাডেমীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের স্কাউট সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT