খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কেএমপিতে আযান, কিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

১০ মার্চ তারিখ সকাল ১১:৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সম্মেলন কক্ষে আযান, কিরাত এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। কেএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আজিজ এর নেতৃত্বে ৩ সদস্যের জুরি বোর্ডের রায়ে ৩ টি ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারী ৩ জনকে বাছাই করা হয়। তন্মধ্যে আযানে এএসআই (সশস্ত্র) মোঃ ইয়াসিন আরাফাত, ক্বিরাতে পিএসআই মোঃ নাসির উদ্দিন এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ পিপুলুজ্জামান সরদার ১ম স্থান অধিকার করেন। পুলিশ কমিশনার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এবং  খুলনা মেট্রোপলিটন পুলিশ হতে বাছাইকৃত ৩ জন কেন্দ্রীয়ভাবে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT