খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
  যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে জেদ্দায় শাহবাজ ও প্রিন্স সালমানের বৈঠক
  জ্বালা‌নি সংক‌টে বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র, ভয়াবহ লোডশেডিংয়ে খুলনা
  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

খুলনায় পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু, প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

[ccfic]

রাসেল আহমেদ: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) সকালে খুলনা জেলা পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শিরোমনি পুলিশ লাইন্সে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, বুকের মাপসহ প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। একইসঙ্গে তাদের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্রও পরীক্ষা করা হয়।নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি কঠোর তদারকির আওতায় পরিচালিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং খুলনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।সংশ্লিষ্টরা জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সেরা প্রার্থীদের বাছাই নিশ্চিত করতে নিয়োগের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT