খুলনা, বাংলাদেশ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন

[ccfic]

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তাকে টার্গেট করে ভয়ংকর ও উসকানিমূলক স্লোগান দেয়, যা সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।গত ৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগান দেয়। এই ভীতিকর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও উত্তেজনার সৃষ্টি হয়।ওই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ১০ মার্চ (সোমবার) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তারা এই হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম, বাংলাদেশ প্রেস সোসাইটি ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন উজ্জ্বলসহ আরও অনেকে।এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সাদেক, আব্দুল হক লিটন, জাহাঙ্গীর আকন্দ, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, আবুল বাশার, সুলতান মাহমুদ বাপ্পি, আমিনুল ইসলাম, আব্দুল হাকিম, এ এস কে মিজান, সামদানী বাপ্পি, নজরুল ইসলাম খান, মাহমুদুল্লাহ রিয়াদ, রেজাউল করিম রেজা, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক, মারুফ হাসান, সোহানুর রহমান সোহান, শেখ মোঃ দিন ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম শাওন, বিশ্বনাথ সাহা বিসু, সাংবাদিক মামুন, পপি, সেলিম সাজ্জাদ, সুমি, জাহাঙ্গীর প্রমুখ।বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তারা বলেন, মোজাহিদ গাজীপুরের অন্যতম একজন সাহসী সাংবাদিক। তিনি আওয়ামী লীগের সময়ে তাদের দুর্নীতির অনেক খবর প্রচার করে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছে। সংবাদ প্রকাশের জেরে ৩ টি মামলায় ২১৯ দিন কারাবরণসহ ২৬ দিন রিমান্ডে ছিলেন।তখন তাকে বিএনপির দালাল ট্যাগ দেয়া হতো, বর্তমানে তাকে আওয়ামীলীগের দোসর ট্যাগ দেয়ার চেষ্টা করছে বিএনপির দুর্নীতিবাজরা। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নানা অনিয়ম-চাঁদাবাজি’র খবর প্রকাশ করায় তাকে প্রকাশ্যে জবাই করার হুমকি দেয়া হয়েছে। সেখানে ৪-৫’শত কর্মীদের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলজার হোসেন মণ্ডল, মেহেদী হাসান সাহাদ ও মারুফ প্রধান নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিক মোজাহিদকে যারা জবাই করার হুমকি দিয়েছেন, ভিডিও দেখে দেখে প্রত্যেককে গ্রেফতারের দাবি জানাচ্ছি।হুমকি দিয়ে সত্যকে দমিয়ে রাখা যাবে না। সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে, আর সে আন্দোলন হবে আরো জোরালো, আরো তীব্র।

আরও সংবাদ

ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT