খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

খুলনায় টিআরসি নিয়োগ ঘিরে ব্রিফিং প্যারেড, স্বচ্ছতা ও পেশাদারিত্বের নির্দেশনা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নিয়ে এ ব্রিফিং আয়োজন করা হয়।ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে কঠোরভাবে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।পুলিশ সুপার বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাই নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।আসন্ন এই নিয়োগ কার্যক্রম ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT