খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী

[ccfic]

শেখ মাহাতাব হোসেন,ডুমুরিয়া (খুলনা): অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে লালন করার প্রত্যয়ে খুলনার ডুমুরিয়ায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান মহাসড়ক প্রদক্ষিণ শেষে ‘স্বাধীনতা চত্বরে’ গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।স্বাধীনতা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই পহেলা বৈশাখকে বাঙালির শিকড়ের উৎসব হিসেবে অভিহিত করে বলেন, “বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের এক সুতোয় গেঁথে রাখে। এটি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং প্রতিটি বাঙালির প্রাণের উৎসব।”তিনি আরও বলেন, বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করতে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাঙালির ঐক্যের কাছে অপশক্তি সবসময় পরাজিত হয়েছে। তরুণ প্রজন্মের প্রতি নিজস্ব ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি গ্রামীণ অর্থনীতি ও দেশীয় পণ্যের প্রসারের অন্যতম মাধ্যম।বিশেষ অতিথি ও অন্যান্যদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আসের‌ উদ্দিন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলার সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ।জেলা বিএনপি সদস্য ও চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান, সদস্য মোঃ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান। খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান‌ ইসমাইল‌ হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরাদ হোসেন ও বিএনপি নেতা গাজী আব্দুল হালিম।এছাড়াও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ‌ রাজনৈতিক নেতা সাংবাদিক, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলার স্টল পরিদর্শন ও পান্তা-ইলিশ উৎসব আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপজেলা মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT