খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ ও বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজন, খুলনায় আলোচনা সভা

[ccfic]

ডেস্ক রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ এবং বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে আয়োজিত এই র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।আলোচনা সভায় বক্তারা একুশে টেলিভিশনের দীর্ঘ ২৭ বছরের পথচলার সাফল্য তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমটির অবদানের প্রশংসা করেন। এসময় পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান একুশে টেলিভিশনের সকল কলাকুশলী, দর্শক, পাঠক ও শুভানুধ্যায়ীদের বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।অনুষ্ঠানে একুশে টেলিভিশনের খুলনা অঞ্চলের কলাকুশলী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ এবং একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT