খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক

বাগেরহাটে লবণ পানি বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

[ccfic]

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি খালে অবৈধ বাঁধ নির্মান ও মাছ চাষের লবন পানি আটকে রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তেলিগাতি ইউনিয়নের বাসিন্দারা এই মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তব্য দেন, ক্ষতিগ্রস্থ কৃষক সাহাজান মাস্টার, হাফেজ মনিরুজ্জামান, মো. হানিফ দিহিদার ট্যাক্স লইয়ার,গোলাম রব্বানী, জসীম উদ্দিন, আব্দুল ছালাম প্রমুখ।বক্তারা বলেন, তেলিগাতি ইউনিয়নের কিছু প্রভাবশালী লোকজন চিংড়ি চাষ করার জন্য ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা খাল, দেবরাজ খালসহ কয়েকটি সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়েছে। হরগাতি ও হেড়মা বাজারসহ বিভিন্ন স্থানে থাকা স্লুইজ গেট থেকে লবন পানি প্রবেশ করিয়ে ধানের ক্ষতি করাচ্ছে। মাছ চাষীরা তাদের প্রয়োজনে ইচ্ছে মত স্লুইজ গেট ব্যবহার করছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানোর পরেও অবৈধ বাঁধ অপসারণ করেনি। এখন এমন অবস্থা হয়েছে যে অবৈধ বাঁধ অপসারণ না করলে এলাকার হাজার হাজার একর জমিতে ধান হবে না। এলাকার চাষীদের বাঁচাতে যেকোন মূল্যে সরকারি খালে থাকা বাঁধ অপসারণ ও স্লুইজ গেট চাষীদের স্বার্থে ব্যবহারের দাবি জানান কৃষকরা।ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ সাহাজান বলেন, এলাকায় অবৈধভাবে অনেকগুলা খালে বাঁধ দিয়ে রেখেছে, যার ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কালুর বাজারের পাশের খাল অবৈধভাবে দখল করে ঘের করতেছে। বৃষ্টির পানিতে রাস্তা জলাবদ্ধ হয়ে থাকে মানুষ চলাফেরা করতে পারেনা।স্থানীয় গোলাম রব্বানী বলেন, প্রশাসনের কাছে আমাদের চাওয়া আমরা যেন ইউনিয়নের মাঠগুলোতে সঠিকভাবে জমি করতে পারি। কারও চিংড়ি চাষের জন্য আমাদের ধান চাষ যেন ক্ষতির মধ্যে না পড়ে।এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, তেলিগাতি ইউনিয়নে বেশকিছু খাল অবৈধভাবে দখল করেছে কিছু অসাধু মানুষ। আমরা খালগুলোর সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করার চেষ্টা করছি। এছাড়া জমির মালিক ও চাষীরা নিজেদের মত করে ধান চাষ করতে পারে সে জন্য স্লুইজগেট গুলোও নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT