খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক

খুলনায় কারাগারে মা খুনের আসামির মৃত্যু.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত ছেলে নাদিম ইসলাম কারাগারে মারা গেছে।

উল্লেখ্য, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে নেশার টাকা না পেয়ে ছেলে নাদিম ইসলাম তার মা মিম্মি বেগমকে (৪৪) লাঠির আঘাতে হত্যা করে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করলেও সে কারাগারে মারা গেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজ্জাক মীর জানিয়েছেন, গ্রেফতারকৃত নাদিম ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। শুক্রবার সকালে সে তার মা মিম্মি বেগমের কাছে নেশার জন্য ৫০০ টাকা চায়, কিন্তু মা দিতে অস্বীকৃতি জানালে নাদিম তার মাকে গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় এলাকায় শোক ও দুঃখের ছায়া নেমে এসেছে। নাদিমের পরিবারের সদস্যরা বিধ্বস্ত হয়ে পড়েছেন। নাদিমের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT