হাফিজা খানম স্টাফ রিপোর্টার : আসন্ন খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেনখাকী ইকবাল হোসেন। বিশিষ্ট সমাজ সেবক- খাকী ইকবাল হোসেন (গ্রিস প্রবাসী) তিনি বলেন "আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও তিনি নীরবে- নিভৃতে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সুখে-দুঃখে সহযোগিতা করে আসছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় স্থানীয় জনগণের মাঝেও তিনি একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।খাকী ইকবাল হোসেন বলেন, আমি অতীতে জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। নির্বাচিত হতে পারলে তেরখাদা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবো। আমি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।