খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন
  এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
  নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান
  নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার
  খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড
  আর্ককেইউ-বার্জার এ্যাওয়ার্ড পেলেন খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী
  খুলনা দেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা
  পেট্রোলে সিঁদুর মিশিয়ে তৈরি হতো নকল ‘অকটেন’
  সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  তেরখাদার বারাসাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমগীর হোসেনের প্রার্থীতা ঘোষণা, মাঠে সরব প্রচারণা

সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

[ccfic]

ডেস্ক রিপোর্ট:খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ) খান মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার গোলদার পাড়া থেকে নিজ বাসা হতে শেখ তৈয়বুর রহমান (২৩) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শেখ তৈয়বুর রহমানের বিরুদ্ধে কেএমপি লবণচরা থানার মামলা নং ১৬(০১)২১ এবং জিআর-১৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় দায়েরকৃত মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।পরে গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT