খুলনা, বাংলাদেশ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় স্কুলের জায়গা নিয়ে উত্তেজনা.স্কুলের স্বার্থে সংগ্রাম. শিক্ষার্থীরা.
  খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন.
  নির্বাচনী প্রচারণা অব্যাহত.জনগণের সেবায় নির্বাচনে অংশ. আতাউর রহমান রনু.
  খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান -হুরে জান্নাত”
  রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব- জিএম কামরুজ্জামান টুকু”
  কেশবপুরে পহেলা বৈশাখের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুকুল আহ্বায়ক, ডাবলু সদস্য সচিব ও সাধন যুগ্ম আহ্বায়ক
  মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো “শ্রমিক অধিকার পরিষদ”
  খুলনায় অভিযানে অপহৃত শিশু উদ্ধার. গ্রেফতার ১.
  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”

রূপসায় স্কুলের জায়গা নিয়ে উত্তেজনা.স্কুলের স্বার্থে সংগ্রাম. শিক্ষার্থীরা.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা নিয়ে বিরোধ দেখা দিয়েছে।স্কুলের ৭০ শতাংশ জায়গা আলহাজ্ব শাহজাহান শেখ নামে এক ব্যক্তি ক্রয় করেছেন এবং আদালতের রায় অনুযায়ী তিনি জায়গার দখল নিতে চান। তবে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জায়গাটি স্কুলের নামেই রাখতে চান।বৃহস্পতিবার ২ এপ্রিল উকিল কমিশন বিচারিক ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রটোকল নিয়ে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হলে শিক্ষার্থীরা বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং উকিল কমিশন তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়।প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, স্কুলের জায়গা দখল করতে এসে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান বলেন, তারা একটি সুষ্ঠু সমাধান চান। স্কুলের জায়গা নিয়ে বিবাদের ঘটনা শুনে তিনি এসেছেন।স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, তারা স্কুলের জায়গা বিক্রি হতে দেবে না। তারা স্কুলের স্বার্থ রক্ষার্থে সংগ্রাম চালিয়ে যাবে।এদিকে, আলহাজ্ব শাহজাহান শেখের আইনজীবী জানিয়েছেন, তাদের মক্কেলের ক্রয়কৃত জায়গার দখল নিতে আদালতের রায় রয়েছে। তারা আইন অনুযায়ী জায়গার দখল নেবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT