খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান -হুরে জান্নাত”
  রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব- জিএম কামরুজ্জামান টুকু”
  কেশবপুরে পহেলা বৈশাখের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুকুল আহ্বায়ক, ডাবলু সদস্য সচিব ও সাধন যুগ্ম আহ্বায়ক
  মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো “শ্রমিক অধিকার পরিষদ”
  খুলনায় অভিযানে অপহৃত শিশু উদ্ধার. গ্রেফতার ১.
  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

খুলনায় অভিযানে অপহৃত শিশু উদ্ধার. গ্রেফতার ১.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনায় র‍্যাবের অভিযানে অপহৃত ১৮ মাস বয়সী শিশু রাফসাকে উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অভিযুক্ত নয়নকে গ্রেফতার করা হয়। গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।র‍্যাব সুত্রে জানা গেছে, বুধবার সকালে অপহরণের পর বিকেল থেকে অভিযান শুরু করে রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশু রাফসাকে উদ্ধার করা হয়। পরে র‍্যাব কার্যালয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।এর আগে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে বুধবার সকালে প্রতিবেশীর স্ত্রীর কোলে যাওয়ার পর নিখোঁজ হয় শিশুটি।অভিযোগ রয়েছে, অভিযুক্ত নয়ন শিশুটিকে নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং ক্ষতির হুমকি দেয়। এ ঘটনায় শিশুটির বাবা আ. রশিদ খান ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT