মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনায় র্যাবের অভিযানে অপহৃত ১৮ মাস বয়সী শিশু রাফসাকে উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অভিযুক্ত নয়নকে গ্রেফতার করা হয়। গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।র্যাব সুত্রে জানা গেছে, বুধবার সকালে অপহরণের পর বিকেল থেকে অভিযান শুরু করে রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশু রাফসাকে উদ্ধার করা হয়। পরে র্যাব কার্যালয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।এর আগে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে বুধবার সকালে প্রতিবেশীর স্ত্রীর কোলে যাওয়ার পর নিখোঁজ হয় শিশুটি।অভিযোগ রয়েছে, অভিযুক্ত নয়ন শিশুটিকে নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং ক্ষতির হুমকি দেয়। এ ঘটনায় শিশুটির বাবা আ. রশিদ খান ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।