খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
  রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী
  নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু
  ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক ঘেরাবেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ,৭টি পরিবার অবরুদ্ধ

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

[ccfic]

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে , উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কে কেন্দ্র করে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় জ্বালানী তেল প্রচার করতে না পারে এবং খুচরা পর্যায় অতিরিক্ত মূল্য নিতে না পারে সেজন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার খেয়াঘাট ও ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজর দারি বৃদ্ধির পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল উদ্ধার, বাজার তদারকির পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা মঙ্গলবার ( ৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ।আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম , উপজেলা তথ্য ও আইসিটি কর্মকর্তা এবং বারাকপুর ইউপি প্রশাসক পুষ্পেন্দু দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, গাজীরহাট ইউপি সচিব প্রদীপ কুমার, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজনেরা।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT