
নিজেস্ব প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে সড়ক দূর্ঘটনায় মোঃ বাবু মোল্লা (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ বুধবার( ২৫মার্চ) সকাল দশটা ৫০ মিনিটে কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়ালই এলাকায় মৃত নাসির মোল্লার ছেলে। নিহাতের কাছে চিতলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃনজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৫ মার্চ) সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে বাবু মোল্লা মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬৫-০৬০৬) চালিয়ে চিতলমারী সদরে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লোকাল বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
