
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১ নং উদয়পুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সফল চেয়ারম্যান এস এম সাইকুল আলম।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। ঈদের এই মহিমা সকল ভেদাভেদ ভুলে সমাজে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চেয়ারম্যান এস এম সাইকুল আলম আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই হোক আমাদের প্রত্যাশা। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই দোয়া করেন।
ঈদ মোবারক।
