খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় শোভনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় নিসচা’র নিরাপদ ঈদ যাত্রা’র লক্ষ্যে রোড ক্যাম্পেইন।
  বৃষ্টির জন্য খেলা বন্ধ, এর আগেই আসল কাজ সেরে নিল পাকিস্তান
  হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
  দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গোধূলি’
  ইমাম-মুয়াজ্জিনরা সম্মানী কত পাবেন, কার্যক্রমের উদ্বোধন কাল
  মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
  সেরা ৫ পাওয়ার ব্যাংকের তালিকা প্রকাশ করল গবেষণা সংস্থা

হাদির হত্যাকারীদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গত ৭ মার্চ দিবাগত রাতে দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে।এরই মধ্যে তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত। এমন পরিস্থিতিতে এই দুই আসামিকে কীভাবে দেশে ফেরত আনা যাবে, তা নিয়ে চলছে ব্যাপক ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে হয়েছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।ব্রিফিংয়ে দুটি বিষয়ে প্রশ্ন ওঠে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার আসামিদের বাংলাদেশে বিচারের জন্য ফেরত পাঠানো হবে কি না বা তাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশি কর্তাদের অনুমতি দেওয়া হবে কি না—জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি কোনো জবাব দেননি।রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে যা বলা হয়েছে, তার বাইরে বাড়তি কিছু বলার নেই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT