
নিজস্ব প্রতিনিধি :বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কাজ, যোগাযোগ, ছবি তোলা কিংবা বিনোদন; সবকিছুর জন্যই ফোনের ওপর নির্ভরতা বেড়েছে। কিন্তু বাইরে থাকাকালে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে গেলে বিপাকে পড়তে হয় অনেককে। এ সমস্যার সহজ সমাধান হতে পারে পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক।পাওয়ার ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা হলো, ফোন, নিজস্ব এমনকি ল্যাপটপের চার্জ ফুরিয়ে গেলেও কাছাকাছি বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না। তবে অনলাইনে খোঁজ করলে দেখা যায়, ২০ ডলারের (২,৪৪৬ টাকা) কম দামের সাধারণ মডেল থেকে শুরু করে ১০০ ডলারের (১২,২৩০ টাকা) বেশি দামের নানা ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে। এত বিকল্পের ভিড়ে কোনটি ভালো হবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন।এই বিভ্রান্তি দূর করতে বিভিন্ন মডেল পরীক্ষা করে সেরা পোর্টেবল চার্জারগুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কনজিউমার রিপোর্টস।তারা চার্জিং ক্ষমতা, ব্যাটারি ধারণক্ষমতা, বহনযোগ্যতা এবং চার্জ হতে কত সময় লাগে; এসব বিষয় যাচাই করে সেরা কয়েকটি মডেল নির্বাচন করেছে। জনপ্রিয় অনেক ব্র্যান্ডের মডেল পরীক্ষার পর তাদের তালিকায় শীর্ষ পাঁচটি পাওয়ার ব্যাংক স্থান পেয়েছে। নিচে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
