
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধিঃ ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দাকোপ উপজেলা পরিষদ সম্মেলন রুমে নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাফফর হোসেন।সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃবঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার পরিতোষ আউলিয়া,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাৎ রেক্সোনা আক্তার, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, সমাজ সেবা অফিসার প্রজিত রায়, ইন্সট্রাক্টর তাপস রায় চৌধুরী, চালনা এম এন কলেজ অধক্ষ্য অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, বীরমুক্তিযোদ্দা মোঃ অহেদ আলী, দাকোপ থানার সেকেন্ড অফিসার মোঃ মনোয়ার তালুকদার, দাকোপ প্রেসক্লাবে সভাপতি মোঃ শামীম হোসেন,সহ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের পরিকল্পনা করা হয়।
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা প্রতিনিধি
তাং ১২/৩/২৬
